Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোর জেলার আগরহাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২||খুলনার খবর

    খুলনার খবর||অমিত আকুন্জী|| যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের আগরহাটি গ্রামে গতকাল শুক্রবার (৫ মার্চ) আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাণসী(০৭) নিহত হয়েছে।এ ঘটনায় সুজন দাস(৩০) ও সাথী দাস(২৫) নামে দু'জন আহত হয়েছে। 


    প্রতক্ষদর্শী ডুমুরিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ তানভীর হোসেন ঘটনাস্থল থেকে নিহত মাণসীকে উদ্ধার করে স্থানীয় মেম্বার ও কেশবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে এবং আহত দুজনকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস ও চালককে আটকের খবর ও মামলার বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad