Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    চিত্রনায়ক শাহীন আলম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ||লাশ দাফন নিয়ে চরম বিপাকে

    খুলনার খবর|| দেশের চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।গতকাল সোমবার (৮ মার্চ) রাত ১০টা ৫ মিনিটে মারা যান তিনি।

    শাহীন আলমের লাশ দাফন নিয়ে চরম বিপাকে পড়েছেন তার ছেলে। অসহায়ের মতো কবরস্থানের সামনে শাহীন আলমের মরহেদ নিয়ে দাঁড়িয়ে আছেন তার ছেলে ফাহিম আলম।

    আজ মঙ্গলবার সকালে ফাহিম বলেন, আমার বাবার লাশ বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে এসেছি। এখানে আমার চাচার কবরের স্থানে বাবার মরদেহ দাফনের কথা ছিল। কিন্তু কবর কমিটি লোকেরা তাতে বাধা দেয়। তাদের বক্তব্য, মেয়রের অনুমতি নিয়ে সেখানে দাফন করতে হবে।

    এ বিষয়ে দাফনে অংশ নেয়া একজন জানান, নায়ক শাহিন আলমের দাফনে এসেছি। কিন্তু এসে দেখছি এখানে একজনের কবরের ওপর আরেকজনের দাফন করতে চাইলে একটি নির্দিষ্ট সময় পার করতে হয়। সেই সময়ও পার হয়েছে কিন্তু তারা দাফন করতে দিচ্ছে না।

    তিনি বলেন, এ বিষয়ে শাহীন আলমের ছেলে শিল্পী সমিতির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেননি

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad