খুলনা নগরীর পাওয়ার হাউজ-ময়লাপোতা সড়কে নিম্নমানের কাজ|| দুর্নীতি ঢাকতে রাতারাতি সড়কটিতে বিটুমিন দিয়ে ঢালাই
খুলনার খবর || শরিফুল ইসলাম|| খুলনা নগরীর পাওয়ার হাউজমোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সড়কে নিম্নমানের নির্মাণকাজে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে মাত্র ৭০০ মিটার সড়কটি আরসিসি ঢালাই দিয়ে তৈরি হয়। যা’ ৫০ বছরেরও বেশি টেকসই হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ কাজের দুই সপ্তাহের মধ্যে সড়কে ঢালাইয়ের ওপরের অংশ নষ্ট হয়ে গেছে।
জানা যায়, নিম্নমানের কাজ ধামাচাপা দিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতের আঁধারে সড়কটিতে বিটুমিন দিয়ে নতুনভাবে ঢালাই দেওয়া হয়েছে।এ নিয়ে ঐ অঞ্চলের স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে।এদিকে সড়কে নিম্নমানের কাজে সাথে জড়িত থাকায় খুলনায় সড়ক ও জনপথ বিভাগে তত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল রবিবার (৭ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা এবং সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের পক্ষে সংবাদ সম্মেলনে এসএম শহিদুল ইসলাম বাবু জানান, এর আগে গত ২০১২ সালে বটিয়াঘাটার শোলমারী ব্রিজ নির্মাণে গার্ডার ক্ষতিগ্রস্ত হয়ে স্লাব বসে গেলে তাপসী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু ২০১৮ সালে তাকে পদায়ন দিয়ে নির্বাহী প্রকৌশলী করা হয়। এর মধ্যে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূুত স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জনেরঅভিযোগ মামলায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক খুলনার বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ জানান, সওজ কর্মকর্তা তাপসী দাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলার তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে।





No comments
please do not enter any spam link in the comment box.