Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আশাশুনি সদর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ৬০টি পরিবারকে হাইজিন কিটস ও নগদ অর্থ বিতরণ||খুলনার খবর

    খুলনার খবর|| পরিতোষ কুমার|| বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”এর আওতায় জরুরী ভিত্তিতে “কোভিড সংবেদনশীল ঘূর্নিঝড় সাইক্লোন আম্ফান পুর্নঃবাসন প্রকল্প”বাস্তবায়ন করছে।

    আজ সোমবার (৮ মার্চ) বিকাল ৩:৩০ মি.আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়াতে ৬০টি পরিবারে হাইজিন কিটস ও নগদ অর্থ হিসাবে প্রত্যেককে ৬,৪৫০ টাকা করে মোট ৩,৮৭,০০০ টাকা বিতরণ করা হয়।

    বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাবাড়িয়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সম্মানিত সভাপতি ডাঃ সুধীর কৃষ্ণ মণ্ডল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মণ্ডল প্রমুখ।
    প্রতিটি হাইজিন কিটস প্যাকেজে ৫টি মাস্ক, ১টি স্যানিটারি ন্যাপকিন প্যাকেট, ৫টি বড় স্যাভলন সাবান, ১টি ২৫০ এমএল স্যানিটাইজার রয়েছে। এছাড়া উক্ত কার্যক্রমের উপকারভোগীগণ কাজের বিনিময়ে দুর্যোগ সহনশীল ১টি করে ল্যাট্রিন পাবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad