শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মাননা প্রদান||খুলনার খবর
খুলনার খবর|| পরিতোষ কুমার|| আজ সোমবার(৮ মার্চ) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা চত্তরে শ্যামনগর উপজেলা যুব ফোরামের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে নারীদের সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ‘‘নারী সম্মাননা’’ প্রদান করা হয়।
বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর বাস্তবায়নাধীন ও মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় ‘সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় গঠিত যুব ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ সাঈদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খালেদা আয়ুব ডলি, মহিলা ভাইস- চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, শারিদ বিন শফিক, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রনজিৎ কুমার বর্মন, মোঃ শওকৎ হোসেন(সাংবাদিক দৈনিক যায় যায় দিন শ্যামনগর উপজেলা প্রতিনিধি), প্রকল্প সমন্বয়কারী, লিডার্স ও মোঃ মমিনুর রহমান, সভাপতি, শ্যামনগর উপজেলা যুব ফোরাম।
অনুষ্ঠানে যে সকল নারীরা দূর্যোগ ও করোনা কালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাড়িয়েছিলেন এমন ২০ জন নারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।




No comments
please do not enter any spam link in the comment box.