Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাটকেলঘাটায় ছোটভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত বড়ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    খুলনার খবর২৪|| জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটায় ছোটভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত বড়ভাই শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    হত্যার একদিন পর আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদোবাটরা গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান মল্লিক তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে।

    উল্লেখ্য, গত রোববার রাত ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামে বড়ভাই শাহজাহান মল্লিকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ছোটভাই মনতাজ মল্লিক (৩৫)।এর একদিন পরই আজ বড়ভাইয়ে মরদেহ একটি বাগানের আমগাছ থেকে উদ্ধার করা হয়।

    কলারোয়া থানার ওসি খায়রুল কবীর জানান,গত রোববার রাতে ছোটভাই মনতাজ মল্লিককে হত্যার পর থেকে শাজাহান পলাতক ছিলেন। এর একদিন পর আজ মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদোবাটরা গ্রামের একটি বাগানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শাহজাহান মল্লিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad