যশোরে মোবাইল ফোনে প্রেম অতঃপর স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ ||খুলনার খবর
খুলনার খবর || যশোরের বাঘারপাড়ায় ছদ্মনামে মোবাইল ফোনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে এরপর ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের করা হয়েছে।গতকাল সোমবার ওই ছাত্রীর মা বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত রিয়াদ সরদার (৩০)সহ অজ্ঞাত ৩/৪জনকে আসামি করা হয়েছে।রিয়াদ বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে।
মামলার বিবরনীতে জানা যায়, কয়েক মাস আগে যশোর সদরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে রিয়াদ সরদার। এই সম্পর্কের সূত্র ধরে গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উপজেলার হাবুল্যা এলাকায় নিয়ে আসে রিয়াদ। সেখান থেকে কৌশলে একটি বাঁশ বাগানের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় সহযোগী ছিল আরও কয়েকজন।সোমবার রাতে যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ভিকটিমের পরিবার প্রথমে কোতোয়ালি থানায় অভিযোগ দিতে যায়।কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি কারন ঘটনাস্থল বাঘারপাড়া হওয়ায় পরবর্তীতে তাদের সেখানে পাঠানো হয়। বাঘারপাড়া থানা পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত করে দেখেন ভিকটিমের দেওয়া প্রধান অভিযুক্তের নাম ভুল। সেটি যাচাই করে চিহ্নিত করা হয়েছে। প্রধান অভিযুক্ত ছদ্মনামে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একাধিক সহযোগী ছিল। একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের নামে গতকাল সোমবার মামলা রেকর্ড হয়েছে।




No comments
please do not enter any spam link in the comment box.