বাগেরহাটের চিতলমারীতে একই ঘরে দুই বোনের আত্মহত্যা || খুলনার খবর
খুলনার খবর|| বাগেরহাটের চিতলমারী উপজেলায় একই ঘরে বিষ পানে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। তারা প্রত্যেকে এক সন্তানের জননী।গত মঙ্গলবার রাতের কোন একসময় তারা বিষপান করেন।এবং আজ বুধবার (৩ মার্চ) ভোরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তারা মারা যান।
![]() |
| ছবি সংগৃহীত |
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, তারা দুজন আপন চাচাতো বোন হলেও বান্ধবীর মতো চলা ফেরা করতেন। তবে কি জন্য বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।তবে তদন্ত চলবে।




No comments
please do not enter any spam link in the comment box.