বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নগরীতে মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত
খুলনার খবর||খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার (৩ মার্চ) খুলনা মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবারর সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর শঙ্কমার্কেটস্থ দলীয় কার্যালয়ে সমাবেশের পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিকচার প্যালেস মোড়ে শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ করা হয়। পরবর্তীতে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, খুলনায় বিএনপির কর্মসূচীতে দুদু যে বক্তব্য প্রদান করেছে সেটা বিকৃত মস্তিষ্কের এবং চরম রুচিহীনতার পরিচয় বহন করে। আমি তার এমন অশ্রদ্ধামূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন তার মত ব্যক্তির মুখে এমন কুরুচিপূর্ণ কথা মানায় না। আমাদের রাজনীতিতে কিছু শিক্ষা অবশ্যই প্রয়োজন, যেটা পারিবার থেকে শিখতে হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এসএম আকিল উদ্দীন, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাসপ্রমুখ।




No comments
please do not enter any spam link in the comment box.