Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    উপকূলে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প||খুলনার খবর

    খুলনার খবর|| পরিতোষ কুমার|| জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকাগুলোতে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে নারী ও শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।লিডার্স উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কথা ভেবে প্রতি মাসে শ্যামনগর উপজেলার ৮ টি স্থানে এবং কয়রা উপজেলার ৬ টি স্থানে মোট ১৪ টি স্থানে ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে থাকে।


    লিডার্স ফেব্রুয়ারি, ২০২১ মাসে ১৩ টি স্থানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পগুলোতে মোট ৪৭৩ জন রোগী স্বাস্থ্যসেবা নিতে আসেন। যাদের মধ্যে পুরুষ ১৪৫ জন, নারী ২৮৭ জন এবং শিশু ৪১ জন। এর মধ্যে মাজা ও পিঠে ব্যাথা ৪৯%, পানিবাহিত ১৩%, সর্দি, কাশি-জ্বর ১২%, চর্মরোগ ১০%, উচ্চ রক্তচাপ ৩%, অপুষ্টি ও সাধারণ দুর্বলতা ৭%, নারীদের ঋতুকালীন সমস্যা ৪% এবং অন্যান্য ২% রোগী।

    লিডার্স এর স্বাস্থ্যসেবা ক্যাম্পে রোগীরা বিনামূল্যে প্রেসক্রিপশন ও ৮০% কম মূল্যে ঔষধ পেয়ে থাকেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিভিন্ন ধরণের স্বাস্থ্য সচেতনতা মূলক কাউন্সেলিং করা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad