Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আগামী ১৯ মার্চ থেকে খুলনায় বইমেলা শুরু||খুলনার খবর

    খুলনার খবর|| আগামী ১৯ মার্চ শুক্রবার থেকে ১৩ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে বই মেলা অনুষ্ঠিত হবে।

    ফাইল ছবি

    গতকাল বুধবার (০৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী এ সভায় সভাপতিত্ব করেন।

    সভায় জানানো হয়, আগামী ১৯ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত একুশে বই মেলা এবং ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগীয় বই মেলা নামে একই স্থানে অনুষ্ঠিত হবে।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় গনগ্রন্থাগারের উপ-পরিচালক আহসান উল্লাহ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন, পুলিশ কর্মকর্তাসহ অনেক লেখক সাহিত্যিক, পুস্তক বিক্রেতা ও প্রকাশকগণ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad