Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরায় মাটি কাটার সময় এক কেজি চরশো গ্রাম ওজনের ৪০০ বছরের পুরাতন মুর্তি উদ্ধার||খুলনার খবর

    খুলনার খবর|| সাতক্ষীরার পাটকেলঘাটায় ইটভাটার মাটি কাটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন স্বর্ণ স্বদৃশ্য পিতলের মুর্তি মুর্তি উদ্ধার হয়েছে।আজ শনিবার (৬ মার্চ) সকাল ১০ টার দিকে কুমিরা বাবুইপুকুর নামক এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।


    স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন এস্কেভেটর দিয়ে মাটি কাটছিল। মাটি কাঁটার সময় মুর্তিতে কোদালের কোপ লাগে।মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মুর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়লে একনজর মুর্তিটি দেখার জন্য মানুষে ভীড় জমে যায়।পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুর্তিটি তাদের হেফাজতে নেয়।

    পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মুর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

    পুলিশ স্বর্ণকার দিয়ে মুর্তিটি পরীক্ষা করালে সেটি স্বর্ণ নয় পিতলের মুর্তি বলে জানান। মুর্তিটির ওজন এক কেজি চরশো গ্রাম। মূর্তিটি চারশো বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad