খুলনার ডুমুরিয়ায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিয়োগ
খুলনার খবর||খুলনার ডুমুরিয়ায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিয়োগ উঠছে। এ ঘটনায় আজ শনিবার সকালে শিশুটির পিতা ডুমুরিয়া থানায় মামলা করেছেন।
মামলায় অভিযুক্ত রনি সরদার (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ আটক রনি একই গ্রামের খিজির সরদারের ছেলে ।
এর আগে শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত একটার দিকে ডুমুরিয়ার ধামালিয়া বরুণা গ্রাম থেকে অভিযুক্ত রনি সরদার (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ।আজ শনিবার (৬ মার্চ) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,গতকাল শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় শিশুটির মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশি রনি সরদার চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজেদের বাড়ির পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ রনি সরদারকে গ্রেফতার করে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




No comments
please do not enter any spam link in the comment box.