অভয়নগরে গাছে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার ||খুলনার খবর
খুলনার খবর|| অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের কবিরাজপাড়ার একটি বাগানের মেহগনি গাছে হাত-পা বাঁধা অবস্থায় আলমগীর হাওলাদার (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বৌ'বাজার এলাকার মৃত সামছু হাওলাদারের ছেলে।
![]() |
| ছবি সংগৃহিত |
থানা সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হাওলাদার প্রতিবেশী হিজড়া শাহিনের সাথে মিলে চারজনের একটি দলে নাচগান করে জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া তিনি মাঝেমধ্যে রং মিস্ত্রির কাজও করতেন। তার মৃত্যুর খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ গতকাল বুধবার সকাল ১০টার দিকে গাছে বাঁধা ওই যুবকের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায়।
কবিরাজপাড়ার ফারুক হোসেন কবিরাজ জানান, সকালে তাদের বাড়ির পাশের বাগানে মেহগনি গাছের সাথে মরদেহটি বাঁধা অবস্থায় দেখা যায়। গাছে বাঁধা যুবকের মুখমন্ডল তার পরার কাপড় দিয়ে এবং কোমরের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তার গলায় মাফলার ও জামাকাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছে বেঁধে রাখে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, নিহত যুবকের পরিচয় মিলেছে। মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উৎঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।




No comments
please do not enter any spam link in the comment box.