Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    দেশের প্রথম বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার দুরন্তের যাত্রা শুরু ||খুলনার খবর

    খুলনার খবর|| দেশের প্রথম বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার দুরন্তের যাত্রা শুরু।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীদের জন্য আধুনিক, স্বয়ংসমপূর্ণ ও নিরাপদ এই ব্রাউজারটি নিয়ে এলো দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস ও রবি।



    প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দুরন্ত হচ্ছে বাংলাভাষা ভিত্তিক প্রথম বাংলাদেশি ব্রাউজার যেখানে বিশ্বের খ্যাতনামা সব ব্রাউজার সেরা ফিচারগুলো পাওয়া যাবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রয়োজনীয় সেবাসমূহের লিংক এই ব্রাউজারে খুঁজলেই পাওয়া যাবে।এর পাশাপাশি লাইভ টিভি, ভিডিও, অডিও গান, এফএম রেডিও, খেলাধুলা এবং তথ্য ও বিনোদনমূলক নানা ধরনের কনটেন্ট রয়েছে।

    ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলো এটি খুব কম ডাটা ব্যবহার করে চালানো যায়, অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যায় এবং দ্রুত গতির ব্রাউজিং অভিজ্ঞতা দেয়। প্রচলিত অন্যসব ব্রাউজারের মতো এতেও আছে প্রাইভেট ব্রাউজিংয়ের সুবিধা, যাকে ইনকোগনিটো মোডও বলা হয়। এই মোড ব্যবহারে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কোনো থার্ড পার্টি নিতে পারবে না।

    দুরন্ত ব্রাউজার ব্যবহারকারীরা আরও পাবেন ইন-পেইজ সার্চিং, অফলাইন ইউজ, অফলাইন ভিডিও/ইমেজ সেইভ, ডেটা সেইভিং, শেয়ারিংয়ের সুবিধা। এই ব্রাউজারের দুইভাবে বিভিন্ন আকারের স্ক্রিনে দেখা যাবে। একটি ডেক্সটপ মোড, অন্যটি মোবাইল মোড। এছাড়া দিনে ও রাতে ব্যবহারের স্বাচ্ছন্দ্যের জন্য আছে আলাদা করে ডে মোড ও ডার্ক মোড।

    বাংলা ব্রাউজার ব্যবহারকারীদের বাংলা ব্রাউজে উদ্বুদ্ধ করার জন্য ‘ডাটা ব্যাক’ অফার রয়েছে। এজন্য দুরন্ত ব্রাউজারে ব্যবহারকারীকে একটি প্রোফাইল তৈরি করতে হবে। ওই প্রোফাইল থেকে করা ব্রাউজিংয়ের সময়ের ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের পয়েন্ট দেওয়া হবে।এবং পয়েন্ট দিয়ে ডাটা ফেরৎ পাবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad