মাত্র ১০ টাকায় পাবেন মোটরবাইক || খুলনার খবর
খুলনার খবর||ইয়াকুব রাজা||এখন মাত্র ১০ টাকায় পাবেন মোটরবাইক। খুলনার নগরবাসীর জন্য পরীক্ষামূলক এই সেবা চালু হয়েছে। মাত্র ২০ টাকা নির্ধারিত ফি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে পরে ভাড়া পরিশোধ করে নিতে হয় এই "ই-বাইক"।
খুলনা নগরীর সাতরাস্তা মোড় থেকে শিববাড়ি রুটে প্রাথমিকভাবে চালু হয়েছে এ সেবা। যা মিলছে মাত্র ১০ টাকায়।
প্রথমবার ২০ টাকা দিয়ে মোবাইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরে করতে হয় রেজিস্ট্রেশন। এছাড়া আধঘণ্টা ও এক ঘণ্টার প্যাকেজেও এই "ই-বাইক" সেবা নিতে পারবেন নিবন্ধনকৃতরা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ সার্ভিস সাড়া ফেলেছে এরই মধ্যে। রেজিস্ট্রেশন করেছেন ৮০০ বেশি মানুষ। চুরি ঠেকাতে ব্যাটারিচালিত এই ই-বাইকে ব্যবহার করা হয়েছে নিয়ন্ত্রক সফটওয়্যার।যার দ্বারা কোথায় এই বাইকটি আছে সেটা খুজে পাওয়া সহজ।
ই-বাইকের উদ্যোক্তা জানালেন,খুলনায় ব্যাপক জনপ্রিয় হয়েছে এই বাইক।আগামীতে খুলনার বাইরে যেমন ঢাকা,সিলেট,চট্টগ্রামসহ সকল বিভাগে এই সার্ভিস চালু করার ইচ্ছা আছে।এই ই-বাইক সার্ভিসের উদ্যোক্তা মোট তিনজন। তাদের টিমে আছেন আরও ৬ শিক্ষার্থী। আর বর্তমানে এদের বাইক আছে ৮টি।






No comments
please do not enter any spam link in the comment box.