পাইকগাছায় দক্ষতা ও কর্মতৎপরতায় শ্রেষ্ঠ দু'চেয়ারম্যান হিসেবে পুরস্কার পেলেন কওসার ও রিপন||খুলনার খবর
খুলনার খবর||মোঃ ফসিয়ার রহমান|| দক্ষতা ও কর্মতৎপরতা মুল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে শ্রেষ্ট চেয়ারম্যানের পুরস্কার পেলেন পাইকগাছার কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-২ শাখা কর্তৃক দক্ষতা ও কর্মতৎপরাতা মুল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে খুলনা জেলার ৬৮টি ইউপি চেয়ারম্যানের মধ্যে হতে মাত্র ৪ জন চেয়ারম্যান শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কারে ভূষিত হলেন। তার মধ্যে পাইকগাছা উপজেলার দুই ইউপি চেয়ারম্যান পুরস্কার পেলেন।
পুরষ্কার হিসাবে তারা প্রত্যেকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকার চেক পেয়েছেন। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আজ বুধবার (৩ মার্চ) দুপুরে চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও রিপন কুমার মন্ডলের হাতে এ পুরস্কারের চেক হস্তন্তর করেন।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শাহরিয়ার হক, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাংবাদিক আসাদুল ইসলাম ও দৈনিক খুলনার খবরের সাংবাদিক ফসিয়ার রহমান।
কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার বলেন, জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। ইউপি সদস্যদের নিয়ে ভালভাবে কাজ করতে পারায় আজ আমার এ অর্জন। আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, সরকারী টাকার কাজ সকলের সহযোগিতায় ভালভাবে সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকলের সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।




No comments
please do not enter any spam link in the comment box.