Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অসুস্থ্য বোনকে ক্লি‌নিকে দেখতে যাবার সময় নিজেই লাশ হয়ে ফিরলেন || খুলনার খবর

    খুলনার খবর২৪|| অসুস্থ্য বোনকে ক্লি‌নিকে দেখতে যাবার সময় খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাথী বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।আজ বুধবার (৩ মার্চ) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার ‘এ গফুর ক্লিনিকের' সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী।


    প্রতক্ষদর্শী ও প‌ারিবার সূত্রে জানা যায়,আজ বুধবার দুপুর ২টার দিকে স্বামী-স্ত্রী দু’জনে সাথী বেগমের অসুস্থ বোনকে দেখার জন্য এ গফুর ক্লিনিকে যাচ্ছিলেন। প‌থিমধ‌্যে ফুলতলার ‘এ গফুর’ ক্লিনিকের সামনের যশোর-খুলনা মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী একটি ট্রাকের ধাক্কায় গৃহবধূ সাথী বেগম (২৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার স্বামী আশরাফুল মল্লিক। স্থানীয় জনতা তাৎক্ষনিকভাবে ট্রাকটির চালক এবং হেলপারকে আটক করে ফুলতলা থানা পুলিশে সোর্পদ করেছে।

    নিহত সাথী বেগম ফুলতলার দামোদর নতুনহাট এলাকার আশরাফুল মল্লিকের স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরএফএল কোম্পানির গাড়িচালক আশরাফুল মল্লিক।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad