Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মেহেরপুরের গাংনীতে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই || খুলনার খবর

    খুলনার খবর|| মেহেরপুরের গাংনী পৌর শহর বাসস্টান্ডে ৫টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।


    প্রত্যাক্ষদর্শীরা জানায়,গতকাল রোববার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সোহাগ বস্ত্রালয় নামের একটি লেপ তোশকের গুদামে আগুনের সুত্রপাত ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আকমল স্টোর, মনিরুল বস্ত্রালয় জিয়া বেডিং ও ঢাকা বেডিংয়ে ।খবর পেয়ে গাংনী ও মেহেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে পাচঁটি দোকানের মালামাল পুড়ে ছাই।

    আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, পাঁচটি দোকান মিলে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ভুষ্মিভুত হয়েছে। এতে কয়েকজন দোকান মালিক একেবারে পথে বসে গেছে।

    জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরিফুল হাসান ভুঁইয়া বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তার ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুন লাগার বিষয়ে তেমন কোন উৎস খুজে পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad