Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় নিহত ১|| খুলনার খবর

    খুলনার খবর|| খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় জিসান (১৮) নামের ট্রাক হেলপার নিহত হয়েছেন। মহানগরীর হোগলাডাঙ্গা মোড়ে দাড়িয়ে থাকা গরান কাঠ বোঝাই ট্রাককে ওভারটেক করতে যেয়ে মাছ বহনকারী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উভয় ট্রাকের চালক পলাতক।নিহত জিসান সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে।


    হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন,গতকাল মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে খুলনামুখী গরান কাঠ বোঝাই একটি ট্রাক নগরীর হোগলাডাঙ্গায় সড়কে দাড়িয়ে ছিল। এসময় সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল একটি মাছ বোঝাই ট্রাক। সাতক্ষীরা থেকে আসা দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দেয় দাড়িয়ে থাকা ট্রাকটিকে। এসময় মাছ বোঝাই ট্রাকের হেলপারের মৃত্যু হয়।

    এঘটনায় উভয় ট্রাক জব্দ করা হয়েছে।কিন্তু চালক পলাতক। নিহত হেলপারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad