Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    পাইকগাছায় আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করে ধর্ষণের অভিযোগে দেবর আটক||খুলনার খবর

    খুলনার খবর||মোঃ ফসিয়ার রহমান|| পাইকগাছায় মোবাইলে আপত্তিকর ছবি ধারণ করে ইন্টারনেটে প্রচারের ভয় দেখিয়ে ধর্ষিতার দেবরকে আটক করেছেন পুলিশ।


     মামলার বিবরণে জানা যায়, উপজেলার মুনকিয়া গ্রামের নীল কোমলের স্ত্রীকে একই গোত্রীয় দেবর সমীরণ মন্ডল (৩০) দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সে একই এলাকার শ্রীনিবাসের ছেলে। ধর্ষিতার স্বামী নীলকোমল বাড়ীতে না থাকার সুযোগে এঘটনা ঘটায়। সর্বশেষ ১৫ জানুয়ারী ধর্ষিতার নানা আপত্তিকর ছবি ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করায় গত বুধবার পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

    ধর্ষিতা নিজে বাদী হয়ে ধর্ষক সমীরণ মন্ডলের নামে এ মামলা করে। পুলিশ গত বুধবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ী থেকে ধর্ষককে গ্রেপ্তার করেছে।

    এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, আটক সমীরণ ধর্ষিতার স্বামী বাড়ী না থাকার সুযোগে তাকে ব্লাকমেইল করে ধর্ষন করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad