পাইকগাছায় পুলিশের অভিযানে গণ-স্বাক্ষরিত ও একাধিক মামলার আসামী হালিম আটক
খুলনার খবর|| মোঃ ফসিয়ার রহমান||পাইকগাছা থানা পুলিশের অভিযানে অত্র এলাকার গণস্বাক্ষরীত ও একাধিক মামলার আসামী গড়ইখালীর কুখ্যাত সন্ত্রাসী হালিম শিকারী'কে আটক করা হয়েছে।আজ রবিবার (৭ মার্চ) সকালে উপজেলার শান্তা বাজার থেকে তাকে আটক করা হয়েছে। সে হোগলার চক গ্রামের আকবর শিকারীর ছেলে।
বাইনবাড়ীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনির উদ্দীন জানান, রবিবার সকালে ক্যাম্প পুলিশের সহয়তায় এসআই অভিজিত বিশ্বাস শান্তা বাজার থেকে হালিমকে আটক করেন। গত কয়েকদিন পুর্বে গড়ইখালী এলাকার বিক্ষুব্দ এলাকাবাসী হালিম শিকারীর অত্যাচার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে থানায় গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ করে। এ সময় এলাকাবাসী থানায় সমবেত হন।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, আটক হালিম শিকারীকে আদালতে প্রেরন করা হয়েছে। এবং, তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।




No comments
please do not enter any spam link in the comment box.