ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ক্রেস্ট ও সম্মাননায় ভূষিত হলেন পাইকগাছার ইউএনও||খুলনার খবর
খুলনার খবর||মোঃ ফসিয়ার রহমান|| পাইকগাছা উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন পাইকগাছার জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান করা হয়।খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র গ্রহণ করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিসরুপ সম্মাননা লাভ করায় পাইকগাছা উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম সহ পাইকগাছা উপজেলা বাসীর পক্ষ থেকে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী- কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




No comments
please do not enter any spam link in the comment box.