খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১|| খুলনার খবর
খুলনার খবর||খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন।
আজ রবিবার (৭ মার্চ) ভোররাতে লবনচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিকের মৃত্যু হয়। তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।ও বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধানসামছুজ্জামান শাহীনের বড় শ্যালক।মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।




No comments
please do not enter any spam link in the comment box.