নড়াইলে মাশরাফির জন্মদিন পালন,এতিম ও পথ শিশুদের মাঝে খাদ্য বিতরন
আলমগীর হোসেন, লোহাগড়া ( নড়াইল)।। নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তূজার জন্মদিন পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বাঁধঘাট এলাকায় এ উপলক্ষে কেককাটা, এতিম ও পথ শিশুদের মাঝে খাদ্য বিতরন করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীল হোসেন আলম, বাঁধাঘাট সার্বজনিন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের কার্য্যকরী সভাপতি অসিম কাপুড়িয়া, সাধারন সম্পাদক নিলাংশু শেখর নিপু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস এর নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামান সহ দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাশরাফি বিন মুর্তজা ও তার পুত্র সাহেল বিন মুর্তজার জন্মদিন পালন করা হয়।



No comments
please do not enter any spam link in the comment box.