Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লোহাগড়া পৌরসভা নির্বাচন, সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো পৌর আ'লীগের বিশেষ বর্ধিত সভা

    আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) ।। সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নড়াইলের লোহাগড়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ।

    গত সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে লোহাগড়া  পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড, সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান এড, সোহরাব হোসেন বিশ্বাস , লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শিকদার রুনু, উপজেলা আ'লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান সহ জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। সভার শুরুতে জেলা আওয়ামী লীগের সভাপতি এড, সুবাস চন্দ্র বোস স্বাগত বক্তব্য রাখেন। সভায় মেয়র পদের ৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন ।

    এ ব্যাপারে জেলা আ'লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস বলেন , মেয়র পদের প্রার্থীদের নামের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হবে। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড মেয়র পদে প্রার্থীতা চুড়ান্ত করবেন বলে তিনি জানান ।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad